ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুতুবদিয়ায় সেই ৪ রোহিঙ্গা কারাগারে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ৭ মার্চ ২০২৪
কুতুবদিয়ায় সেই ৪ রোহিঙ্গা কারাগারে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় আশ্রয়দাতাসহ আটক চার রোহিঙ্গাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে ঐ রোহিঙ্গাদের সক্রিয় সহায়তার দায়ে কুতুবদিয়া থানা পুলিশের পক্ষ থেকে একটি (জিআর) মামলা করা হয়েছে।

আসামিরা হলেন- কক্সবাজারের উখিয়া ক্যাম্পের নুর কামাল, রিদোয়ান, সুফিয়ান ও এনায়েত।

Advertisement

জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে চারজন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে, বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে ঐ রোহিঙ্গাদের সক্রিয় সহায়তার দায়ে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং পেঁচার পাড়ার এয়ার মোহাম্মদের ছেলে এম রহমান আলম নুর ও একই ইউনিয়নের সিকদার পাড়ার পারভেজ মিস্ত্রিকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ওসি গোলাম কবির জানান, আশ্রয়দাতাসহ আটক চার রোহিঙ্গাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!