ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ৭ মার্চ ২০২৪
বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় আহমেদ আলী (৫৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী সদর উপজেলার গাজী পালশা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রশীদ এসব তথ্য নিশ্চিত করে জানান, আহমেদ আলী তার অটোরিকশাটি নিয়ে শহরের তিনমাথা এলাকা থেকে চারমাথা দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাক বা চালক কাউকে আটক করা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!