ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ১২ জেলে আটক, ৯ জনের জেল

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৭ মার্চ ২০২৪
লক্ষ্মীপুরে ১২ জেলে আটক, ৯ জনের জেল
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ১২ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাকি তিনজনকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুসলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। 

বুধবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মজুচৌধুরী হাট নৌ পুলিশের ইনচার্জ আবু তাহের। এর আগে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়। পরে ১৯৫০ সালের মৎস্য আইনে লক্ষ্মীপুর সদর থানায় দুইটি নিয়মিত মামলা হয়।

২০ কেজি জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং দুইটি জেলে নৌকা বর্তমানে নৌ পুলিশ ফাঁড়ি হেফাজতে আছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!