ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
এসএসসি পরীক্ষা

স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ১১ মার্চ ২০২৪
স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (২৩) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে।

সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দণ্ড দেন উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া।

Advertisement

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, সকাল থেকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাববিজ্ঞান পরীক্ষা চলছিল। এ সময় সাইফুল নামে এক যুবক তার স্ত্রীকে জানালা দিয়ে মুঠোফোন থেকে নকল সরবরাহ করছিল। তখন পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা ট্যাগ অফিসার তাকে হাতেনাতে আটক করে। তাৎক্ষণিক তার মুঠোফোনের হোয়াটসআপে নকল সরবরাহের অনেক প্রমাণ পাওয়া যায়। পরে অপরাধ স্বীকার করায় পরীক্ষাকেন্দ্র নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে ২ বছরের কারাদণ্ড দেন।

সোনাইমুড়ী থানার ওসি মো. বখতিয়ার চৌধুরী বলেন, সোমবার বিকেলে দণ্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!