মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান। গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোণার মোহনগঞ্জ উজেলার তেঁতুলিয়া গ্রামের জাহিদুল হাসানের ছেলে মাহবুব আলম ও আশুলিয়ার আমতলার কাঠগড়া এলাকার আবুল কালাম চৌধুরীর ছেলে মোশারফ হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, আসামিরা একে-অপরের বন্ধু এবং একই এলাকার বাসিন্দা। তারা কাশিমপুর ও আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করতো। চাকরিরত অবস্থায় কল্পনা আক্তারের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে অনৈতিক সম্পর্ক তৈরি হয়। ২০২১ সালের ৩ মার্চ রাতে কল্পনাকে কাশিমপুরের পানিশাইল জিরানী এলাকায় এনে শারীরিক সম্পর্ক করেন তারা। পরে লেনদেন নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। এ সময় শ্বাসরোধে কল্পনাকে হত্যা করে পালিয়ে যান দুই বন্ধু।
.png)
পুলিশ সুপার মাকছুদের রহমান বলেন, কল্পনার সঙ্গে দুই বন্ধুর অনৈতিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের লেনদেন নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি আরো বলেন, কল্পনাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে দুই আসামি স্বীকার করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়েছে।