নিহত নুরনবী উপজেলার সিংনগর গ্রামের মসজিদ পাড়ার হাসেম আলীর ছেলে।
এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় ২ ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, সিংনগর গ্রামের প্রতিবন্ধী নুরনবী সাইকেলযোগে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে উথলী বাসস্ট্যান্ডে যাচ্ছিল। সে সাড়ে ৫টার দিকে উথলী আমতলা নামক স্থানে পৌঁছালে জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী বাস তাকে চাপা দেয়। এতে নুরনবী সাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার ওপর পড়েন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।