ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ১৬ মার্চ ২০২৪
চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন
ফাইল ছবি

চট্টগ্রামের নন্দনকানন রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবিএল) পিএলসিতে অগ্নিকণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর জুবলি রোড এলাকার ঐ ব্যাংকে আগুনের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।

Advertisement

প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রাইফেল ক্লাব সংলগ্ন ইউসিবিএল ব্যাংকে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে নন্দনকানন ফায়ার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাইফেল ক্লাব সংলগ্ন মার্কেটে বেশকিছু ইলেক্ট্রনিক পণ্যের দোকান আছে। আগুনের খবরে এ সময় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুম অফিসার কফিল উদ্দিন বলেন, রাইফেল ক্লাব সংলগ্ন ইউসিবিএল ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট ছুটে গেছে। এখনো তারা কাজ করছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!