ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম বাগানে মিলল বোরকা পরিহিত তরুণীর মরদেহ 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ১৮ মার্চ ২০২৪
আম বাগানে মিলল বোরকা পরিহিত তরুণীর মরদেহ 
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে আম বাগান থেকে বোরকা পরিহিত অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের ইছাইল এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাড়কের পাশে একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ওসি মো. আব্দুর রউফ সরকার।

Advertisement

তিনি জানান, সকালে উপজেলার ইছাইল এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে একটি আম বাগানে অজ্ঞাত ওই তরুণীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও র‌্যাব।

নিহতের পরনে কালো রঙয়ের বোরকা ছিল। তার কপালে আঘাতের চিহ্ন ও গলায় নেকাব বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!