[ দেশজুড়ে ]
মেহেরপুরে তরমুজ-আনারসের বাজারে অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে তরমুজ ও আনারসের বাজারে দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর জেলা শহরের হোটেল বাজার, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন অস্থায়ী দোকান ও আড়তে অভিযান পরিচালনা করেন। এ সময় তরমুজ ও আনারস অতিরিক্ত মূল্যে বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় মেহেরপুর পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোক্তা অধিকার
লিংক সফলভাবে কপি হয়েছে!