বুধবার (২০ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ।
আটককৃত দালাল রতন চন্দ্র সরকার কুড়িগ্রাম পৌর শহরের হিঙনরায় এলাকার কানু চন্দ্র সরকারের ছেলে।
.png)
জানা গেছে, আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে একটি টিম কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে প্রবেশ করে দালালের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দালাল রতন চন্দ্র সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঐ দালালকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা করেন। এছাড়াও দুদকের টিম অফিসের কর্মকর্তা কর্মচারীকে দালাল চক্রের সঙ্গে অবৈধ তৎপরতার বিষয়ে সতর্ক করেন।
এ ব্যাপারে দুদক সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, আমরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে অফিস স্টাফদের সঙ্গে দালাল চক্রের অবৈধ তৎপরতার বিষয়ে সতর্ক করেছি এবং আউটসোর্সিং-এ আনসার সদস্যদের বিরুদ্ধে কিছু অভিযোগের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করি।