[ দেশজুড়ে ]
পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন শানু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শামীম ঐ এলাকার আবুল মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে এস্কেভেটর দিয়ে পুকুর সংস্কারের কাজ করা হচ্ছিলো। প্রতিদিনের মতো আজকেও শামীম পুকুরের পানি সেচের জন্য ইলেকট্রিক সেচ পাম্প বসান। পরে সেচ পাম্পে ত্রুটি দেখে নিজেই ইলেকট্রিক তারে হাত দেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!