ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফসলের মাঠ থেকে ফেরার পথে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ২৩ মার্চ ২০২৪
ফসলের মাঠ থেকে ফেরার পথে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
ফাইল ফটো

শেরপুরের শ্রীবরদীতে জমি থেকে বাড়ি ফেরার সময় আব্দুল বারেক নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার গোসাইপুর ইউনিয়নের পশ্চিম বাদেঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক ওই গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। 

জানা যায়, শুক্রবার বিকেলে ফসলের মাঠ থেকে আব্দুল বারেক বাড়ি ফেরার পথে তার পেটে ছুরিকাঘাত করেন আবুল কাশেম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা আবুল কাশেমকে আটক করে পুলিশের হাতে তুলে দেযন। ঘটনাস্থল থেকে মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল আশিক বলেন, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন আবুল কাশেম। কেন এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তার সঙ্গে নিহত ব্যক্তির বিরোধ ছিল না।

শ্রীবরদী থানার এসআই আনিসুর রহমান বলেন, পেটে ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান আব্দুল বারেক। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, ঘটনায় জড়িত আবুল কাশেমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!