গ্রেফতারকৃতরা হলেন মো. ফরহাদ ওরফে ফারুক ও মো. শামীম হোসেন। নিহত সাজ্জাদ চান্দগাঁও থানার খলিফাপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যার ঘটনার পর রাত সোয়া ৯টার দিকে খাজা রোডের এনামের চায়ের দোকানে বন্ধুদের নিয়ে চা পান করছিলেন সাজ্জাদ। এ সময় ওয়াসিম, ফারুকসহ সাত থেকে আটজন সাজ্জাদের পায়ে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করেন সাজ্জাদের বাবা আবু সিদ্দিক।
.png)
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, সাজ্জাদ হত্যা মামলার দুই নম্বর আসামি ফারুক ও তিন নম্বর আসামি শামীমকে শনিবার দুপুরে মৌলভীপাড়া বাহির সিগন্যাল এবং হামিদচর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।