[ দেশজুড়ে ]
মাগুরায় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
ছবি: ডেইলি বাংলাদেশ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের মাঠে খেলাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
শনিবার বিকেলে জেলা প্রশাসন বনাম পৌরসভার মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। পরে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পৌরসভা একাদশ ৪-৩ গোলে জয়ী হয়।
খেলা শেষে পৌরসভার পক্ষ থেকে সব খেলোয়াড়দের প্রীতি উপহার দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বিজয়ী পৌরসভা একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, এনডিসি আলাউদ্দিন কাদের ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!