জানা যায়, চাকরি নয়, সেবা’এ স্লোগানে ফেনীর নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জানুয়ারি ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সব ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
.png)
এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবক অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। তাৎক্ষণিক তারা শুধুমাত্র সরকারি ফি ১২০ টাকায় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় আইজিপি ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সরাফত ইসলাম, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজীর।
গত ২০ ফেব্রুয়ারি থেকে পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লাইনে দাঁড়ায় জেলার ১২ উপজেলার ৩ হাজার ৮২৬ জন চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী। পরে লিখিত পরীক্ষায় যোগ্য ২৬৯ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এরমধ্যে থেকে ৮৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।