ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোখাদ্যে রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ ও মরিচের গুঁড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৪, ২৫ মার্চ ২০২৪
গোখাদ্যে রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ ও মরিচের গুঁড়া
ফাইল ছবি

বগুড়ায় হলুদ ও মরিচ গুঁড়ায় রং ও গোখাদ্য মেশানোর অপরাধে মুন্সি হলুদ মিল নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ মার্চ) বিকেলে শহরের রাজাবাজারে এক অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি।

অভিযানে ১০ বস্তা পশুর খাদ্য, পাঁচ বস্তা মরিচ গুঁড়া, ছয় বস্তা হলুদ ও পোকামাকড়যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটর করতে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এদিন বিকেল ৩টার দিকে মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। এ ছাড়াও গোখাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করছিল তারা। যা মানুষের স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তিনি আরো বলেন, গত বছরও মুন্সি হলুদ মিলে অভিযান পরিচালনা করা হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সতর্ক না হয়ে পুনরায় একই পদ্ধতিতে ভেজাল মসলা (হলুদ ও মরিচ গুঁড়া) তৈরি করছে। এজন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে অভিযান পরিচালনা করার সময় এ প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। অভিযানে জেলা পুলিশের টিম সহযোগিতা করে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!