ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলা খাওয়ায় ছাগল হত্যা, মৃত মায়ের দুধ খাচ্ছিল বাচ্চারা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২১, ২৭ মার্চ ২০২৪
কলা খাওয়ায় ছাগল হত্যা, মৃত মায়ের দুধ খাচ্ছিল বাচ্চারা
মৃত ছাগলের দুধ খাচ্ছিল বাচ্চারা- ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কলা খাওয়ার অপরাধে একটি মা ছাগলকে হত্যা করা হয়েছে। মায়ের দুধের বাট চুষছিল ছাগলের দুই বাচ্চা। কিন্তু তারা জানে না তাদের মা আর বেঁচে নেই। তাকে মেরে ফেলা হয়েছে। এ দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কলা ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, চুনারুঘাট উপজেলার রানীগাও গ্রামের বিলাল মিয়া সোমবার (২৫ মার্চ) দুপুরে স্থানীয় বাজারে কলা বিক্রি করতে যান। ঢালায় রেখে কলা বিক্রি করার সময় একটি ছাগল কলা খেয়ে ফেলে। এ সময় বিলাল (৩৫) ছাগলটিকে ধরে আছার মারেন। কিছুক্ষণের মধ্যে ছাগলটি মারা যায়। মাটিতে পড়ে থাকতে দেখে তার দুই বাচ্চা এগিয়ে আসে দুধ খাওয়ার আশায়। 

এ দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এদিকে ওই দিন বাজার কমিটি বিচারে বসে ছাগলের মালিক শামসু মিয়াকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিলাল মিয়াকে নির্দেশ দেন। এছাড়া তাকে বাচ্চা দুটোকে লালন পালনের দায়িত্ব দেওয়া হয়।

Advertisement

ঘটনার খবর পেয়ে  চুনারুঘাট থানার পুলিশ বিলাল মিয়াকে আটক ও খোয়াই নদীর পাড়ে মাটির নীচে পুঁতে রাখা মৃত ছাগলটি উদ্ধার করে। ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ জানান এ  ব্যাপারে নিয়মিত কোনো মামলা না হলেও পুলিশ ১৫১ ধারায় বিলাল মিয়াকে মঙ্গলবার আদালতে হাজির করে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!