ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল বিট কর্মকর্তার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ৩১ মার্চ ২০২৪
উখিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল বিট কর্মকর্তার
নিহত সাজ্জাদ হোসেন

কক্সবাজারের উখিয়ায় অবৈধ মাটিভর্তি একটি ট্রাক ধাওয়া করতে গিয়ে সেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাজ্জাদ হোসেন নামে এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন। 

রোববার ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। তিনি উখিয়ার দোছড়ি ফরেস্টের বিট কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলম বলেন, উখিয়া রাজাপালং হরিণমারা এলাকায় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলনা করার জন্য যায় সহকর্মী সাজ্জাদ। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বনদস্যুরা অবৈধভাবে পাহাড় কেটে ট্রাকে মাটি উত্তোলন করছে। সেখানে থাকা মাটিভর্তি ট্রাকটিকে প্রথমে থামার সংকেত দেওয়া হয়েছিল। সংকেত অমান্য করে ট্রাকটি এগিয়ে গেলে বিট কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ দুজন মোটরসাইকেলে ট্রাকটিকে ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটির পথ আগলে দাঁড়ান সাজ্জাদ। কিন্তু চালক সাজ্জাদের ওপর দিয়েই ট্রাক চালিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পালিয়ে যান ট্রাকচালক।

Advertisement

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, বনদস্যুদের ট্রাকের চাপায় এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!