[ দেশজুড়ে ]
সিলেটে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটে কালবৈশাখী ঝড়ের সময় শিলাবৃষ্টি ব্যাপক তাণ্ডব চালিয়েছে। সিলেট নগরী ও আশেপাশের উপজেলায় চলা প্রায় ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে বড় বড় শিলাখণ্ড আঘাত হানে।
এতে অনেকের বাসাবাড়ি ও গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বড় বড় শিলাখণ্ড দেখে আঁতকে ওঠেন অনেকেই।
রোববার রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। শিলাবৃষ্টিসহ এ ঝড় প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।
.png)
সিলেট আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এ সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখী বলা হয়ে থাকে। কালবৈশাখীতে সাধারণত শিলাবৃষ্টি হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শিলাবৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!