ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে পুলিশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ১ এপ্রিল ২০২৪
সিলেটে পুলিশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ‘গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছেন জেলা পুলিশ লাইন্সে কর্মরত মো. দেলোয়ার হোসেন।

রোববার সিলেট জেলা পুলিশ লাইন্সে ফাইনাল অনুষ্ঠিত হয়।

বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা।

Advertisement

গত ২১ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সিলেট জেলা পুলিশের পুলিশ লাইন্স ও ১১টি  থানায় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

বাছাই পর্বে নির্বাচিত সেরা প্রতিযোগীরা গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় তিনজন সেরা প্রতিযোগিকে নির্বাচিত করা হয়।

প্রথম স্থান অধিকার করেন জেলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মো. দেলোয়ার হোসেন, ২য় স্থান অধিকার করেন গোয়াইনঘাট থানার কনস্টেবল আলী আহমদ ও ৩য় স্থান অধিকার করেন গোলাপগঞ্জ থানার কনস্টেবল শামছুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ,  সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল এবং সিলেট অনলাইন লাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!