‘সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার’ -এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি প্রতিবছরের ন্যায় এবারো ১০ টাকায় দিচ্ছে গরুর মাংস, শাড়ি ও লুঙ্গি।
শুক্রবার বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে তাদের এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
.png)
এ সময় অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা উত্তরা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক জুবায়ের বিপ্লব, রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি জাহিদুল ইসলাম সৌরভ।
আয়োজকরা জানান, এ কর্মসূচি চলবে ঈদের আগের দিন পর্যন্ত। উদ্বোধনী দিনে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি বিক্রি করেন ১০ টাকা দিয়ে। একেবারে বিনামূল্যে কোনো জিনিস নিলে প্রত্যেক মানুষের মনে কিছুটা হলেও লজ্জাবোধ করে। তাই প্রতীকী দামে মাত্র ১০ টাকায় গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি কিনতে পেরে খুশি অসহায় ও দরিদ্র মানুষ।
যেসব নিম্ন ও মধ্যবিত্ত মানুষ বাজারের উচ্চমূল্যের কারণে গরুর মাংসসহ শাড়ি-লুঙ্গি কিনতে পারে না তাদের জন্য আজকের তারুণ্যের এই আয়োজন বলে জানান সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন। এই কর্মসূচি ঈদের আগের দিন পর্যন্ত চলবে বলে জানান তিনি।