ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৯ জন

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ৫ এপ্রিল ২০২৪
গোপালগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৯ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে কোনো তদবির-সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছতায় মাত্র ১২০ টাকায় পুলিশ কনেস্টবল পদে চাকরি পেয়েছেন ২৯ জন তরুণ-তরুণী। প্রাথমিক ফলাফল ঘোষণার পর তাদেরকে পুলিশ সদস্য হিসেবে বরণ করে নেন পুলিশ সুপার আল বেলী আফিফা।

জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে গোপালগঞ্জে জেলার ৫টি উপজেলা থেকে ২৯টি কনস্টেবল পদের বিপরীতে ১ হাজার ৩০৪ জন বেকার তরুণ-তরুণীর আবেদন যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা পরীক্ষা শেষে ২৬৬ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরে ১২০ টাকার ব্যাংক ড্রাফট ও ২ টাকায় আবেদন ফরম দিয়ে গত ২৮ মার্চ ২৬৬ জন লিখিত পরীক্ষায় অংশ নিলেও নকল করার দায়ে ২ জন বহিষ্কার হন। সেখান থেকে ৫৫ জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

Advertisement

চাকরিপ্রাপ্ত নরুন্নবী গাজী বলেন, চাকরি পাওয়ায় আমি আমার মা-বাবাকে ধন্যবাদ জানাই। তারা আমাকে সাহস দিয়েছেন। এছাড়া পুলিশ সুপারকেও ধান্যবাদ জানাই। কারণ তিনি স্বচ্ছতার সঙ্গে নিয়োগে দিয়েছেন। আমি দেশ ও জাতির জন্য কাজ করতে চাই।

গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা বলেন, ১ হাজার ৩০৪ জনের মধ্যে থেকে ২৯ জনকে বাছাই করা খুবই কষ্টসাধ্য। আমার অন্যান্য কর্মকর্তারা আমাকে এ কাজে সহায়তা করেছেন। তাদের সহায়তায় আমি মেধাবি ও যোগ্যদের বাছাই করতে সক্ষম হয়েছি। এই চাকরিপ্রাপ্ত ২৯ জন তরুণ-তরুণী মেধা ও শ্রম দিয়ে দেশ ও সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে এমনটাই প্রত্যাশা করি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!