[ দেশজুড়ে ]
বাঞ্ছারামপুরে ৭ জুয়াড়ি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার তেজকালি বাড়াইলচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়নাল আবেদীন সুমন উপজেলার বাড়াইলচর এলাকার মো. শরীফ মিয়ার ছেলে, একই এলাকার আবু মিয়ার ছেলে মো. শাহজাহান, গফর বেপারীর ছেলে ইদ্রিস মিয়া, কালু মিয়ার ছেলে জিল্লু মিয়া, বাড়াইলচর এলাকার আবু মিয়ার ছেলে মো. শাহজাহান, তেজখালী এলাকার মো. নবীর ছেলে সাব্বির, কলেজপাড়া এলাকার সাহেব আলীর ছেলে নবাব মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ওসি মহিউদ্দিন জানান, উপজেলার তেজকালি বাড়াইলচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় ৭ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়ার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!