রোববার রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পানি সঙ্কট ও ঘন বসতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
.png)
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে হঠাৎ এসির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাড়ে ৫ ঘণ্টার চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৭টি আগুন নিয়ন্ত্রণে আনে।