কারখানাটিতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির পণ্য ধোয়া ও কাপড় শুকানোর কাজ করা হতো বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আরেফিন বলেন, দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।