ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপড়ে পেস্টিং করে সোনা লুকানো হয় কম্বলে, তবুও ধরা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ২২ এপ্রিল ২০২৪
কাপড়ে পেস্টিং করে সোনা লুকানো হয় কম্বলে, তবুও ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে এক কেজি সোনা উদ্ধার করা হয়েছে। কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতর লুকিয়ে এসব সোনা নিয়ে আসেন তারা।

সোমবার সকালে সোনাগুলো উদ্ধার করা হয়। সোনা নিয়ে আসা তিন যাত্রী হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার মোবারক আলী, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপ উপজেলার মোহাম্মদ আনোয়ার শাহ।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, সোমবার ভোরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই তিন যাত্রী। এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে এক যৌথ উদ্যোগে তাদের ব্যাগ তল্লাশি করে একটি কম্বলের মধ্যে লুকানো এক কেজি সোনা উদ্ধার করে। কাপড়ে পেস্টিংয়ের পর কম্বলে মুড়িয়ে সোনাগুলো নিয়ে আসেন তারা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!