ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ভরিতে ৮৪০ টাকা কমলো সোনার দাম

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৩, ২০ এপ্রিল ২০২৪
ভরিতে ৮৪০ টাকা কমলো সোনার দাম
ফাইল ফটো

দেশের বাজারে কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৮৪০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা।

রেকর্ড দাম বাড়ার দুইদিনের মাথায় নতুন এ দাম নির্ধারণ করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে, বৃহস্পতিবার ভরিতে ২ হাজার ৬৫ টাকা বাড়ানো হয়। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।  

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। শনিবার থেকেই দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

Advertisement

শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৪০ টাকা কমিয়ে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮০৫ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬৮৮ টাকা কমিয়ে ৯৭ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৫৬০ টাকা কমিয়ে ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!