ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নিথর গৃহবধূ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ২৩ এপ্রিল ২০২৪
চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নিথর গৃহবধূ
বন্যহাতি -ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী গহীন জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দলছুট বন্যহাতির আক্রমণে এ ঘটনা ঘটে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ জমিলা বেগম (৩৫) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ রিংভং ছগির শাহকাটা গ্রামের শাহ আলমের স্ত্রী।

Advertisement

বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে বিনা অনুমতিতে যেকোনো মানুষের প্রবেশ নিষেধ। সেখানে কেউ প্রবেশ করলে বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতে পারে মর্মে একাধিক স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো ছাড়াও বেশ কয়েকটি সচেতনতামূলক সভাও করা হয়েছে। এরপরও অনুমতি ছাড়া গাছ চুরি বা লাকড়ি সংগ্রহ করতে লোকজন প্রবেশ করে। মাঝেমধ্যে বন্যপ্রাণীর আক্রমণে হতাহতের ঘটনা ঘটলেও ওই অভয়ারণ্যে মানুষের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না।

ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু এটি রিজার্ভ ফরেস্ট তাই সেখানে লাকড়ি সংগ্রহ করতে না যাওয়ায় উত্তম।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!