স্থানীয়রা জনান, আব্দুল হান্নান সকালের দিকে মাঠে বিদ্যুৎচালিত মোটর থেকে ধানের জমিতে সেচ দিচ্ছিলেন। অসাবধানবশত তিনি মোটরে স্পর্শ করলে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
.png)