ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ২৯ এপ্রিল ২০২৪
উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
আটককৃত রোহিঙ্গারা

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পাঁচটি পিস্তল, দুটি দেশি বন্দুক ও ১৮টি গুলি উদ্ধার করা হয়।

রোববার (২৮ এপ্রিল) ভোরে উখিয়ার কুতুপালং ২ (ওয়েস্ট) নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ২ ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের, একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ, সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল, সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ এবং এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ।

Advertisement

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, রোববার ভোরে উখিয়া উপজেলার কুতুপালং ২ ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের এক ব্যক্তির বসতঘরে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। এমন খবরে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পুলিশের  উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া করে পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পাঁচটি পিস্তল, দুটি দেশি বন্দুক ও ১৮টি গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতরা রোহিঙ্গারা একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!