ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার জেরে হত্যা: বাবা-ছেলেসহ ৫ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ৫ মে ২০২৪
পরকীয়ার জেরে হত্যা: বাবা-ছেলেসহ ৫ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে পরকীয়ার জেরে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল শেখপাড়া গ্রামের মৃত ইনারী সর্দারের ছেলে আব্দুর রাজ্জাক, রাজ্জাকের ছেলে শাহাদুল ও শাহদুলের স্ত্রী মরিয়ম বেগম রেখা, মৃত রইচ উদ্দিনের ছেলে মোজাহার আলী ও সামছুদ্দিনের ছেলে রেজাউল। 

Advertisement

মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার বড়াইল শেখপাড়া গ্রামের আলতাফের ছেলে নুরুন্নবীর সঙ্গে মরিয়ম বেগমের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ২০০৫ সালের ১৪ নভেম্বর সন্ধ্যায় নুরুন্নবী বাড়ি থেকে বের হয়ে তিনি রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। সেই পরকীয়ার জেরে আসামিরা তাকে হত্যা করেন। পরে ২০ নভেম্বর উপজেলার দক্ষিণ হাটশহর এলাকার একটি পুরাতন কবরে নুরুন্নবীর লাশ দেখতে পেয়ে  স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা পরদিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রোববার এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাডভেকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!