[ দেশজুড়ে ]
ঝড়বৃষ্টিতে আম কুড়িয়ে বাড়ি ফেরা হলো না রিসাতের
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জে আম কুড়ানোর সময় বজ্রপাতে রিসাত আলী (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় বজ্রপাত হলে আম বাগানে রিসাতের মৃত্যু হয়।
নিহত রিসাত সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ালেখা করতো।
বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবু হেনা আতাউল হক কমল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে রিসাত বাড়ির পাশের আমবাগানে আম কুড়ানোর জন্য যায়। এ সময় বজ্রপাত হলে সে আম বাগানেই মারা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!