রোববার (১৯ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত শফিকুল সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের পুকুরপাড়ার খলিল উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি শাহা আলম।
.png)
থানা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি দল সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শফিকুলকে বাড়ি থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে ঘরে রাখা কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। ভারতে পাচারের উদ্দেশ্যে এই মূর্তিটি রাখা হয়েছিল বলে স্বীকার করেছেন শফিকুল।
পুলিশ জানায়, মূর্তিটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং প্রস্থ ৬ ইঞ্চি। বাজারে এর আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, শফিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।