ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারাল ছোট্ট শোয়াইব

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ২৩ মে ২০২৪
রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারাল ছোট্ট শোয়াইব
ফাইল ছবি

রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় মো. শোয়াইব (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূঞার বাজার সংলগ্ন ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেলে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত শিশু উপজেলার চর দরবেশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর চর দরবেশ গ্রামের মো. শাহাদাতের বড় ছেলে। শিশুটি স্থানীয় ওয়ালিয়া আল হায়দারিয়া দাখিল মাদরাসার নূরানী বিভাগের ছাত্র।

নিহত শিশুর ফুফা মো. আতিক জানান, চর চান্দিয়া ইউনিয়নের ঈদগাহ এলাকায় বুধবার সকালে শোয়াইব তার নানার সঙ্গে বাড়ি সংলগ্ন জমিতে যায়। পাম্প মেশিনের মাধ্যমে কিভাবে জমিতে পানি দেয় এটা দেখতে যায় সে। একপর্যায়ে জমি থেকে উঠে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় পড়ে। ট্রাকের চালকসহ তার নানা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। বিকেলে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Advertisement

সোনাগাজী মডেল থানা ওসি সুদীপ রায় পলাশ জানান, ট্রাকচাপায় এক শিশু গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!