ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সহকর্মীর সঙ্গে পরকীয়া, যে কাণ্ড ঘটালেন আইনজীবীর স্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ৩০ মে ২০২৪
সহকর্মীর সঙ্গে পরকীয়া, যে কাণ্ড ঘটালেন আইনজীবীর স্ত্রী
ফাইল ফটো

মানিকগঞ্জ পৌরসভায় সালেহা আক্তার (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিন সকালে পৌরসভার পোড়রা এলাকার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃত সালেহা আক্তার পৌরসভার পোড়রা এলাকার আব্দুল্লাহ আল রজবের স্ত্রী। তার স্বামী পেশায় একজন আইনজীবী। পারিবারিক জীবনে এ দম্পতির সাদনান আল রিয়াদ (১০) ও সিনান আল রিসাল (১২) নামে দুটি সন্তান রয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী সহকর্মী আইনজীবীর সঙ্গে পরকীয়ার জেরে সালেহার সঙ্গে কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলছিল আব্দুল্লাহ আল রজবের। গতকাল বুধবার ঐ আইনজীবী তার নিজ গ্রাম সাটুরিয়ায় উপজেলা নির্বাচনের ভোট দিতে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। এ নিয়ে তাদের মধ্যে ফোনে ঝগড়া হয়। সকালে বাড়ি ফিরলেও তাদের মধ্যে ফের ঝগড়া হয়।

ঝগড়ার জেরে সালেহা ঘরের দরজা আটকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে ৯৯৯ এ ফোন দিয়ে তার স্বামী ফায়ার সার্ভিসে খবর দেন। দমকল কর্মীরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে সালেহার মরদেহ উদ্ধার করে। এ সময় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, সংবাদ শোনার পর ঘটনাস্থল থেকে ঐ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পরকীয়ার জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ঐ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!