বৃহস্পতিবার দুপুরে রোয়াংছড়ি সদর থেকে কেএনএফের সন্দেহভাজন সদস্য রেমথাং লিয়ান বমকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল হক আসামি রেমথাং লিয়ান বমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান আদালতের এসআই প্রিয়েল পালিত জানান, রোয়াংছড়ি থানায় দায়ের করা মামলায় রেমথাং লিয়ান বমকে আদালতে হাজির করা হয়। আদালত আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন। এর আগে ২৯ মে বিকেলে রোয়াংছড়ি সদর থেকে আসামিকে গ্রেফতার করে যৌথবাহিনী।
.png)
গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। ওই ঘটনার পরে আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান।
এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ সর্বমোট ২১টি মামলা দায়ের করা হয়। চলমান এই অভিযানে এই পর্যন্ত কেএনএফের ৯১ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।