ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাঠে পড়েছিল কবিরাজের গলাকাটা মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ১ জুন ২০২৪
মাঠে পড়েছিল কবিরাজের গলাকাটা মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় আব্দুর রাজ্জাক ওরফে রাজাই না‌মে এক কবিরাজকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার সকালে উপজেলার যুগিরহুদা গ্রামের মাঠ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পু‌লিশ। নিহত আব্দুর রাজ্জাক সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত বেছের আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ‌নিবার সকালে যুগিরহুদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে গ্রা‌মের কাজ করতে গিয়ে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন কৃষকরা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

Advertisement

নিহতের স্বজনরা জানান, আব্দুর রাজ্জাক ওরফে রাজাই ছিলেন গ্রাম্য কবিরাজ। পাশাপাশি তিনি কৃষি কাজ করতেন। তার দুই ছেলে মালোয়েশিয়া প্রবাসী। শুক্রবার (৩১ মে) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। সকা‌লে মা‌ঠে তার গলাকাটা লাশ প‌ড়ে আছে বলে খবর পান তারা।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!