[ দেশজুড়ে ]
লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি-হয়রানি, আটক ৭
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি ও হয়রানির কারণে ফের সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ৭ চালককে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
সোমবার ভোরে লঞ্চঘাটে নৌ পুলিশ দায়িত্ব পালনরত অবস্থায় এসব চালকদের আটক করা হয়। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।
আটক চালকরা হলেন- মো. জসিম (৪২), মো. এরশাদ পাটোয়ারী (৪৫), মো. হাসান গাজী (২৫), মো. মামুন খন্দকার (৩৫), মো. কবির গাজী (২৫), মো. নজরুল ইসলাম গাজী (৩৫) ও মো. জহির গাজী (২৫)। তাদের বাড়ি চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
.png)
ওসি কামরুজ্জামান বলেন, ভোরে লঞ্চ টার্মিনালে নৌ পুলিশ দায়িত্বরত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা যাত্রীদের হয়রানি, ব্যাগ ধরে টানাটানি ও চিৎকার হইচই করে জনসাধারণের বিরক্তির সৃষ্টি করেন। যে কারণে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানায় ননএফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!