ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ৫ জুন ২০২৪
টেকনাফে চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ
বিজিবি টহল দল -ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।  

দুপুরে বিজিবির টেকনাফস্থ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তবে তিনি আহত দুই সদস্যের নাম জানাননি। 

Advertisement

বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপির নৌ টহলদল নাফ নদীতে টহল কার্যক্রম পরিচালনাকালে রহমানের খাল নামক স্থানে হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারী দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে। পরে নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করেন বিজিবি সদস্যরা।

এ ঘটনায় চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। আহতদের চিকিৎসা চলছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!