ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ বাড়িতেই বৃদ্ধাকে গলা কেটে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ৭ জুন ২০২৪
নিজ বাড়িতেই বৃদ্ধাকে গলা কেটে হত্যা
ফাইল ফটো

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে রাজিয়া খাতুন নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম ধনগাঁও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ৭৫ বছরের বৃদ্ধা রাজিয়া খাতুন ওই গ্রামের ছবদুল ইসলামের স্ত্রী। 

পুলিশ জানায়, রাতের কোনো এক সময় রাজিয়া খাতুনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে পরিবারের সদস্যরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

Advertisement

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম জানান, নিহতের ছেলের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!