মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার মতিরহাট মাছ ঘাটের আড়তদার হাজী হান্নান মিয়ার আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন ওই জেলে। পরে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৯ হাজার ৩৫০ টাকায় মাছটি রিয়াজ উদ্দিন নামে এক বেপারী কিনে নেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী হান্নান মিয়ার আড়তের কর্মচারী মো. খোকন জানান, তার মালিকের দাদন দেওয়া জেলে আব্দুজ্জাহের মাঝির জালে ইলিশটি ধরা পড়েছে। এত বড়ো ইলিশ সচরাচর পাওয়া যায় না বলে দাম একটু বেশি হয়েছে।
.png)
জেলে আবদুজ্জাহের মাঝি জানান, মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে জাল ফেলেন তিনি। সারাদিন মাছ শিকারের জন্য কয়েকবার নদীতে জাল ফেলেছেন কিন্তু আশানুরূপ মাছ শিকার করতে পারেননি। সর্বশেষ বিকেলে তার জালে বড় এ মাছটি ধরা পড়ে। তার জালে এর আগেও অনেক মাছ ধরা পড়েছে।