ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে ৮০টি গরু-ছাগল এলো ঢাকায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৫, ১২ জুন ২০২৪
ট্রেনে ৮০টি গরু-ছাগল এলো ঢাকায়
ছবি: ডেইলি বাংলাদেশ

ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে এবার চালু হলো কোরবানির পশু পরিবহনে বাংলাদেশ রেলওয়ের ক্যাটেল স্পেশাল ট্রেন। বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায় কোরবানির পশু ও আমবাহী এ ট্রেনটি।

আম পরিবহনে আশানুরূপ সাড়া না মিললেও পশু পরিবহনের জন্য নির্ধারিত ৪টি ওয়াগনই বুক হয়। এদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে ৭১টি গরু ও ৯টি ছাগল নিয়ে যাওয়া হয় ঢাকায়।

এর আগে বিকেল ৪টা থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের গরু ও ছাগলগুলো ট্রেনে তোলার কাজ শুরু করলেও কিছু গরুকে ট্রেনে উঠাতে বেশ বেগ পেতে হয় খামারিদের। এতে সন্ধ্যা ৬টার পরিবর্তে অন্তত ২০ মিনিট বিলম্বে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। ট্রাকের চেয়ে ট্রেনে পশু পরিবহনে খরচ অনেক কম, সেই সঙ্গে নিরাপদ স্বস্তির যাত্রা বলছেন খামারি ও ব্যবসায়ীরা। সেই সঙ্গে এড়ানো যায় পথের দীর্ঘ যানযট ও চাঁদাবাজির বাড়তি খরগ।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, ৪র্থ বারের মতো কম খরচে কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরো দুদিন এ ট্রেন চলবে। ট্রেনে পশু পরিবহনে প্রতি ওয়াগনে ভাড়া ১৫ হাজার ৪৭০ টাকা। প্রতি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!