ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের দিন নামাজের পর মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কৃষক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১৭ জুন ২০২৪
ঈদের দিন নামাজের পর মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কৃষক
ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে নামাজ পড়া শেষে মসজিদের মধ্যেই শাহজাহান ভুট্টু (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা ভুঁইয়া বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।

সোমবার (১৭ জুন) জোহরের নামাজ শেষে রামগঞ্জ পৌরসভার সোনাপুর চৌরাস্তা জামে মসজিদে এ ঘটনা ঘটে। শাহজাহান ভুট্টু পেশায় একজন কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান হৃদরোগের রোগী ছিলেন। ঈদের নামাজ শেষে ব্যক্তিগত কাজে তিনি রামগঞ্জ শহরে যান। জোহরের নামাজ পড়তে সোনাপুর চৌরাস্তা জামে মসজিদের যান তিনি। নামাজ শেষে অসুস্থতাবোধ করলে মসজিদেই তিনি শুয়ে পড়েন। সেখানেই মারা যান এই কৃষক।

Advertisement

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান এ ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!