[ দেশজুড়ে ]
মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর
ফাইল ছবি
মাগুরায় সড়ক দুঘটনায় রিনা ইসলাম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রিনা ইসলাম মাগুরা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নূর ইসলামের স্ত্রী।
মাগুরা হাইওয়ে পুলিশের ওসি গৌতম চন্দ্র মন্ডল জানান, ঝিনাইদহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় রিনা ইসলামকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!