ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনের ছাদে ভ্রমণ করাই কাল হলো তরুণের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩, ২২ জুন ২০২৪
ট্রেনের ছাদে ভ্রমণ করাই কাল হলো তরুণের
কেওয়াটখালি রেল সেতু। ফাইল ফটো

ট্রেনের ছাদে ওঠে ঢাকা আসার সময় রেল সেতুতে আঘাত লেগে অজ্ঞাত (১৮) এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ শহরের কেওয়াটখালি রেল সেতুতে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, অজ্ঞাত ওই তরুণ দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেন কেওয়াটখালি রেল সেতু অতিক্রম করার সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সময় ছাদে ভ্রমণ করা অন্য যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তরুণকে উদ্ধার করে। পরে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে স্টেশনের উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায়। 

তিনি বলেন, রেল সেতুতে মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে অজ্ঞাত তরুণের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!