ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মার চরে এবার দেখা মিলল তিন বাচ্চাসহ মা রাসেল ভাইপারের

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ২২ জুন ২০২৪
পদ্মার চরে এবার দেখা মিলল তিন বাচ্চাসহ মা রাসেল ভাইপারের
রাসেল ভাইপার সাপ। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুরে পদ্মার চরে বাদাম ক্ষেতে মাসহ চারটি রাসেল ভাইপার সাপের সন্ধান মেলেছে। এ সময় সাপগুলো পিটিয়ে মেরে ফেলেন কৃষকরা।

শনিবার দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউপির পদ্মার নওসাড়া চরে বাদামের জমিতে এ সাপের দেখা মিলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার চরে বাদামের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় একটি মা রাসেল ভাইপার সাপ তারা দেখতে পান। পরে চরে বাদাম তুলতে আসা কয়েকজন কৃষক মিলে ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। সেখানে আরো সাপ আছে কিনা তা খুঁজতে থাকেন কৃষকরা। একপর্যায়ে ওই স্থানে বাদামের জমিতে আরো ৩টি বাচ্চা সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেন। এ খবর শুনে আশেপাশের মানুষ মৃত সাপগুলোকে দেখতে ছুটে আসেন। এ ঘটনার পর জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে।

Advertisement

বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মার চরে আগেও রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে। গত কয়েক বছর আগে এ সাপের কামড়ে একজনের মৃত্যুও হয়। অনেক দিন পর আবার চরে এই রাসেল ভাইপার সাপের দেখা মিললো। কৃষকরা সাপ দেখতে পাওয়ায় তিনটি বাচ্চাসহ একটি মা সাপকে পিটিয়ে মারেন। বর্তমানে এ সাপ সারাদেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। কামড়ে অনেকের মৃত্যুও হচ্ছে। এজন্য সবাইকে সচেতনভাবে চলাচল করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!