ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন, অতঃপর...

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ২৩ জুন ২০২৪
সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন, অতঃপর...
ছবিতে মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ শাকিল

চট্টগ্রামের হাটহাজারীতে কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবনে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- হাটহাজারী বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ রাসেল (১৮) ও সবজির দোকানের কর্মচারী মোহাম্মদ শাকিল (১৪)।

জানা গেছে, কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবনের পর অসুস্থ হয়ে পড়ে রাসেল ও শাকিল। রোববার ভোরে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উত্তরে কর্মচারীদের আবাসিক সংলগ্ন এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর আলম আশেক বলেন, মুমূর্ষু অবস্থায় দুজনকে প্রথমে হাটহাজারী উপজেলা হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে চমেক হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মরদেহ দুটি চমেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!