ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাসেল ভাইপারের কামড়, কৃষক হেফজুল এখন সুস্থ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ২৪ জুন ২০২৪
রাসেল ভাইপারের কামড়, কৃষক হেফজুল এখন সুস্থ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পরিবারসহ এসেছিলেন হেফজুল হক। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের কৃষক হেফজুল হক। ঘাস কাটার সময় গালে কামড় দেয় বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর সাপসহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসার জন্য আসেন তিনি। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ।

জানা যায়, গত ৩১ মে জমিতে ঘাস কাটার সময় একটি সাপ দেখতে পেয়ে নিজেই সাপটিকে আক্রমণ করে বসেন। নিচু অবস্থা থাকায় ডান চোয়ালে কামড় দিয়ে দেয়। এরপর তিনি সাপটিকে মেরে পলিথিন ব্যাগে করে একজনের মোটরসাইকেল যোগে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে আইসিইউতে রেফার্ড করেন। এরপর আইসিইউতে আসতে সময় লেগেছিল প্রায় দেড় ঘণ্টা।  

সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পরিবারসহ এসেছিলেন এই কৃষক।

হেফজুল হক বলেন, আমি এখন পুরোপুরি সুস্থ। পরিবার নিয়ে ভালোই দিন কাটছে। সাপ নিয়ে কোনো আতঙ্কও নেই।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ২০১২ সাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে প্রতি বছর রাসেল ভাইপারসহ অন্য সাপের কামড়ে আহত হয়ে আসা অসংখ্য রোগী চিকিৎসা পাচ্ছে । যারা সাপে কামড়ানোর ২ ঘণ্টার মধ্যে আমাদের এখানে আসতে পেরেছেন তাদের প্রায় সবাই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তবে দেরিতে চিকিৎসা পাওয়া রোগীদের প্রায় সবার ডায়ালাইসিস লেগেছে। আক্রান্ত স্থানে পচন ধরেছে। আমরা পরামর্শ হলো, দংশনের পর যেন অতিদ্রুত হাসপাতালে আসেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!