ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোসলে নে‌মে নদীতে ডুবে প্রাণ গেল দাউদের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪১, ২৯ জুন ২০২৪
গোসলে নে‌মে নদীতে ডুবে প্রাণ গেল দাউদের
দাউদ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের ভৈরব নদীতে ডুবে দাউদ  নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দাউদ উপজেলার কার্পাসডাঙ্গা ইউপির কোমরপুর গ্রামের পশ্চিম পাড়ার হায়দারের ছেলে। 

জানা গেছে, উপজেলার কার্পাসডাঙ্গা ইউপির কোমরপুর গ্রা‌মের নিচ দি‌য়ে ব‌য়ে যাওয়া ভৈরব নদী‌তে শিশু দাউদ দুপুরে গোসল করতে নেমে পানিতে খেলা করতে করতে সবার অজান্তে এক সময় সে পা‌নি‌তে ডুবে মারা যায়। 

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনি ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!