[ দেশজুড়ে ]
মাগুরায় ২০ লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মাগুরা সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে পলাশ মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৫ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সদর থানা ও শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে সিংহডাঙ্গা গ্রামের মান্নাফ মন্ডলের পুত্র মাদক ব্যবসায়ী পলাশ মন্ডলকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার হেফাজতে থাকা ৩৫ কেজি গাঁজা, যা তার বাড়ির মধ্যে মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!